এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনে ভালো ফলাফল করতে ও মানুষদের মন জয় করতে এবার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের গোসাইপুকুর এলাকায় এবার শুরু হয়ে গেল রাস্তা নির্মানের কাজ। বি.আর.জি.পি-র তহবিল থেকে এই রাস্তার কাজের জন্য ধার্য করা হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। এই টাকা ব্যায়ে ৯৫ মিটার রাস্তার কাজের সুচনা করা হয়। রবিবার এই কাজের সুচনা করলেন মালদা জেলা পরিষদের উপাধ্যক্ষা কাঞ্চন সিং মণ্ডল।
এবিষয়ে স্থানীয় গ্রামবাসী পূর্ণিমা মাহাতো জানিয়েছেন, দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা ছিল এই রাস্তাটি। যার সমাধানে রবিবারে রাস্তার কাজের সুচনা হওয়ায় তারা খুশি।
অন্যদিকে মালদা জেলা পরিষদের উপাধ্যক্ষা কাঞ্চন সিং মণ্ডল জানান, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবী মেনে এই রাস্তার কাজের সুচনা করা হল।
বিস্তারিত জানতে ক্লক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/5oBN8lANZqU